
প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৮:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২৬, ৩:১৩ পি.এম
গ্রাম থেকে গ্রামে রক্তসেবার নেটওয়ার্ক গড়ে তুলছে রাজাপুর ব্লাড ব্যাংক

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা): মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন রাজাপুর ব্লাড ব্যাংক রক্তদানের কার্যক্রম আরও গতিশীল ও জরুরি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রতিনিধি কমিটি ঘোষণা করেছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি গ্রামে একজন পরিচালক ও একজন সহকারী পরিচালক দায়িত্ব পালন করবেন। তারা রক্তদাতা সংগ্রহ, জরুরি রক্তের প্রয়োজন হলে সমন্বয় করা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবেন।
ঘোষিত কমিটিতে রাড়িখালী গ্রামের পরিচালক হিসেবে নয়ন মোল্যা ও সহকারী পরিচালক হিসেবে সুজন, নাওভাঙ্গা গ্রামের পরিচালক পান্নু বিশ্বাস ও সহকারী পরিচালক আইয়ুব, বনগ্রাম গ্রামের পরিচালক উসমান ও সহকারী পরিচালক লাল চাঁদ, রাজপাট গ্রামের পরিচালক আল-আমীন খান ও সহকারী পরিচালক মনির দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কলমধরী গ্রামের পরিচালক আলীরেজা ও সহকারী পরিচালক ইয়ামিন, গোবরনাদা গ্রামের পরিচালক ইমরোজুল ইসলাম ও সহকারী পরিচালক নবাব আলী, রাজাপুর গ্রামের পরিচালক কাদের মোল্যা ও সহকারী পরিচালক আলিমুজ্জামান, রাহাতপুর গ্রামের পরিচালক ইমরান ও সহকারী পরিচালক ইব্রাহিম, নিত্যানন্দপুর গ্রামের পরিচালক নিশান বিশ্বাস ও সহকারী পরিচালক মাহির, গঙ্গানন্দপুর গ্রামের পরিচালক আমিনুর ও সহকারী পরিচালক রফিকুল এবং ঝগড়দিয়া গ্রামের পরিচালক শাহিদুজ্জামান ও সহকারী পরিচালক ইমামুল দায়িত্ব পেয়েছেন।
রাজাপুর ব্লাড ব্যাংকের পরিচালক হাবিবুর রহমান সোহাগ জানান, মানবিক সেবার পরিধি বাড়াতে এবং রক্তের অভাবে যেন কোনো রোগী ভোগান্তিতে না পড়েন, সে লক্ষ্যেই ইউনিয়নব্যাপী এ প্রতিনিধি কাঠামো গড়ে তোলা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং মানবসেবামূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধি পাবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত