
প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৬, ৪:২৫ পি.এম
তালোড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পুলিশের হাতে আটক

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া: বগুড়া দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শহীদ মুনির হত্যা মামলার অন্যতম আসামী তালোড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের রানাকে গত ৮ জুন সোমবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট সংঘটিত ওই হত্যাকাণ্ডের মামলার তদন্তে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে তাঁকে তালোড়া পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে ৯ জুন মঙ্গলবার সকালে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত