
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ১১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৬, ৪:৩৮ পি.এম
দেবিদ্বারে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লার দেবিদ্বার উপজেলার সানানগর এলাকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) উপজেলার সানানগর এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে মাদক সেবনের অভিযোগে সানানগর গ্রামের বাসিন্দা রেবায়েত উল্লাহ মির্জা (পিতা: রেফায়েত উল্লাহ মির্জা)-কে দোষী সাব্যস্ত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, মাদকের অপব্যবহার রোধ এবং সমাজে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
প্রশাসন আরও জানিয়েছে, জনস্বার্থে ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল মাদক নির্মূলে দেবিদ্বার উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর ও ধারাবাহিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত