
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৬, ১২:১৪ পি.এম
শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের ফ্রী মেডিকেল ক্যাম্প

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প বুধবার (১০ জুন) সকালে মাহিনী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান তুষারের সভাপতিত্বে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন মাহিনী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওহিদ উল্লাহ।
ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনায় ছিলেন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ সার্জন ডাঃ ফয়সাল মোল্লা, মেডিসিন শিশু ও চর্ম রোগে ডিপ্লোমা চিকিৎসক আবু জাফর সালেহ।
ফ্রী মেডিকেল ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য নজির আহমদ, আবুল কালাম, যুবদল আহ্বায়ক মনির হোসেন মজুমদার, বিএনপি নেতা হায়াতুন্নবী মিয়াজী, প্রবাসী মোশাররফ হোসেন, ছাত্রদল নেতা জাফর আহাম্মদ আপন, মোহাম্মদ আরিফ, আরমান, শাওন, মোবারক, মেহেদী, আব্বাস, ইমন, আবু বকর রাহাত।
মেডিকেল ক্যাম্পে ৫টি বিষয়ের অভিজ্ঞ চিকিৎসকগণ নাক-কান-গলা, চর্ম, গাইনি, মেডিসিন, শিশু সহ বিভিন্ন সেবা প্রদান করেছেন। এছাড়াও ক্যাম্পটিতে ব্লাড গ্রুপিং, ব্লাড প্রেসার সেবা দেয়া হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত