
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৬:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৬, ৩:২৩ পি.এম
চেয়ারম্যান প্রার্থী আবু মাসুমের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

শাকিল আহম্মেদ,স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে রূপগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিটি মার্কেট এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় মুরব্বি, যুবক ও নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উঠান বৈঠকে এলাকাবাসী গ্যাস সংযোগ, রাস্তা-ঘাটের উন্নয়ন এবং ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ জনদাবির বিষয়গুলো তুলে ধরেন। বিশেষ করে নারীরা এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান চেয়ারম্যান প্রার্থী হাজী আবু মাসুমে কাছে।
এ সময় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আবু মুহাম্মাদ মাসুম বলেন, “গ্যাস একটি বৃহৎ প্রকল্প। এ বিষয়ে আমাদের মাননীয় সংসদ সদস্য আশ্বাস দিয়েছেন। ইনশাআল্লাহ, জনগণের এই দাবি বাস্তবায়নে তিনি কাজ করবেন।”
রাস্তা-ঘাটের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, “সড়ক উন্নয়নের দায়িত্ব আমি নিচ্ছি। জনগণ আমাকে সুযোগ দিলে ছয় মাসের মধ্যেই দৃশ্যমান উন্নয়ন করে দেখাবো।”
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কথা দিয়ে কথা রাখে। ইনশাআল্লাহ, প্রকৃত ও যোগ্য উপকারভোগীদের জন্য ফ্যামিলি কার্ড নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।”
তিনি আরও বলেন, জনগণের সুখ-দুঃখের সঙ্গী হয়ে সবার মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক,উন্নত ও জনবান্ধব রূপগঞ্জ ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
বৈঠকের শেষে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
হাজী আবু মুহাম্মাদ মাসুম আরো বলেন “মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমাদের শক্তি।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত