
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৬:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৬, ৩:৩৮ পি.এম
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো: খুলনা শহরের খালিশপুর এলাকার ভৈরব নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা দক্ষিণ অঞ্চলের অতি পুরাতন ক্রিসেন্ট জুটমিলটি সচল রাখতে ৩০ বছরের ইজারা নিলো বেসরকারি প্রতিষ্ঠান মাহবুব গ্রুপ।
আর এই প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিকদের কর্মের বিনিময়ে জীবিকা নির্ভর করত।
তবে ক্রমান্বয় প্রতিষ্ঠানটি লোকসানের কারণে বন্ধ হওয়ার উপক্রম হলে বেসরকারি প্রতিষ্ঠান মাহবুব গ্রুপ ৩০ বছরের চুক্তিতে ইজারা নিতে সম্মতি জ্ঞাপন করলে পরবর্তীতে এশিয়ার বৃহত্তম উৎপাদনহীন ও লোকসানে থাকা দি ক্রিসেন্ট জুট মিলস লিমিটেড ৩০ বছরের চুক্তিতে বেসরকারি মালিকানায় দিয়ে মিলটি সচল রেখে শ্রমিকদের জীবিকা নিশ্চিত করতে সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য ৭৪ বছর মিলটি সরকারি মালিকানায় ছিল। ক্রমাগত লোকসানের কারণে ২০২০ সালের ১ জুলাই কর্তৃপক্ষ উৎপাদনের চাকা বন্ধ করে দেয়। বিশ্ববাজারে চাহিদা কম, ক্রমাগত শ্রমিক অসন্তোষ, কাঁচা পাটের অভাব ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রতি বছরই মিলটি লোকসানে ছিল। উৎপাদন স্বাভাবিক রাখতে রূপালী ব্যাংক শামস ভবন শাখা থেকে ঋণ নিতে হয়। মন্ত্রণালয়ের নির্দেশনা বিজেএমসি ২০২০ সালের ১ জুলাই উৎপাদনের চাকা বন্ধ করে দেয়। ২০২৪ ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রার্থী এ মিল চালুর প্রতিশ্রুতি দেয়। রাজনীতিকদের অজানা ছিল নির্বাচনের ৭ মাস আগে অন্তর্বর্তী সরকার মিলটি বেসরকারি মালিকানায় দেওয়ার সিদ্ধান্ত নেয়।
২০২৫ সালের ১৬ জুন ৩০ বছর মেয়াদে প্রতি মাসে ৫০ লাখ টাকা ভাড়ার চুক্তিতে মাহাবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে লিজ দেয়া হয়।
বিজেএমসির পক্ষে চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কবির উদ্দিন শিকদার ও লিজ গ্রহীতা শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুবুর রহমান স্ব স্ব পক্ষে স্বাক্ষর করেন। চুক্তিতে উল্লেখ করা হয়েছে মিল হস্তান্তরের পর ৩ বছর পর্যন্ত লিজ গ্রহীতা মাসিক ভাড়া প্রদান করবে না। লিজ গ্রহীতা রাষ্ট্রীয় তহবিলে ১৮ কোটি টাকা জামানত রেখেছেন। ৭৪ বছর আগে স্থাপিত সকল তাঁত ও লোহার সরঞ্জাম ১০টি প্রতিষ্ঠানের কাছে ২৬ কোটি ৯৬ লাখ টাকায় বিক্রি করে দিয়েছে। আগামী মাসের মাঝামাঝি নাগাদ মিল লিজ গ্রহীতার কাছে হস্তান্তর হবে। বুধবার বিজেএমসি’র চেয়ারম্যান ও লিজ গ্রহীতা এ জুট মিল প্ররিদর্শন করেন।
মিলের মহাব্যবস্থাপক খান মোঃ কামরুল ইসলাম লিজ গ্রহীতার উদ্ধৃতি দিয়ে বছরে ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে। তিনি বলেন, ‘বন্ধ হওয়ার আগ পর্যন্ত এখানে ৬ হাজার শ্রমিক মিলটির উৎপাদনের সাথে সম্পৃক্ত ছিল। মিলের অপব্যবহারিত মালামাল টেন্ডার গ্রহীতারা নেয়া শেষ করলে লিজ গ্রহীতার কাছে হস্তান্তর করা হবে।’ বিশ্বস্ত সূত্র বলেছে, পাট ও পাট জাত দ্রব্য ছাড়াও বেসরকারি মালিকানায় অন্য পণ্য উৎপাদন হবে। ভৈরব নদের তীরে শিল্প শহর খালিশপুরে ১৯৫২ সালের ২০ মার্চ এ প্রতিষ্ঠান স্থাপন হয়। পরিধি ১১৩ একর। পাকিস্তানের ২২ পরিবারের এক পরিবার আগাখান গ্রুপ এর সহযোগিতা ও অংশীদার ছিল। পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশন মিলটি স্থাপন করেন। ১৯৫৪ সালের ১ অক্টোবর উৎপাদন শুরু হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত