
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৬:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৬, ৪:০২ পি.এম
কৃষক-কৃষাণিদের অংশগ্রহণে লালপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান রতন, নাটোর: নাটোরের লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণে অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষক ও কৃষাণিদের অংশগ্রহণে এই অনুষ্ঠান হয়| উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে ¯^াগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়| প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম|এছ&ড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিক আলী মিষ্টু, কৃষক মোঃ কৌশিক আলম, কৃষাণি মোসাঃ শাপলা বেগম প্রমুখ| এছাড়া গোপলপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম, উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মুনজুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী মৃধা.সাংবাদিক মোঃ মোজ্জামেল হক.মোঃ সালাহ উদ্দিন,মোঃ শাহ আলম সেলিম,মোঃ মাজহারুল ইসলাম তিব্বত.ফটো সাংবাদিক মোঃ ইয়াছিন আলী বাবর উপস্থিত ছিলেন|
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত