
প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৮:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৬, ৪:০৯ পি.এম
দুর্নীতি বিরোধী প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া: বগুড়ার দুপচাঁচিয়ায় ৩ দিনব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ স্কুলের মাঝে পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ১১ জুন বৃহস্পতিবার দুপুরে বিআইএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনছুর রহমান খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অসীম কুমার দাস ও সদস্য আজিজুল হকের যৌথ সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মাহফুজ ইকবাল। বিশেষ অতিথি বক্তব্য দেন বিআইএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রঞ্জন কুমার পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সহকারী অধ্যাপক আবুল বাশার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আনোয়ারুল আজাদ লিটন প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন বিতর্ক প্রতিযোগিতার বিচারক উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন্নবী, ভাইস প্রিন্সিপাল মনোয়ারা খাতুন, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, আব্দুস সালাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রাজ্জাক, মমতাজ মহল প্রমুখ।প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিআইএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।আলোচনা সভা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত