
প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৮:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৬, ৪:১৫ পি.এম
হোমনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী

আইয়ুব আলী, হোমনা: "মেধা -বিজ্ঞান- উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার হোমনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আয়োজনে শুক্রবার হোমনা শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, ডিজিএম মৃনাল কান্তি চৌধুরি, একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাবের প্রধানগন,শিক্ষাক- শিক্ষার্থী উপস্থিত ছিলেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আমিনুল ইসলাম।
জানা গেছে, স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনীতে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেন। এতে মেলায় প্রথম স্থান অধিকার করে রেহেনা মজিদ মহিলা কলেজ, দ্বিতীয়-আদর্শ উচ্চ বিদ্যালয়,তৃতীয়- দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত