
প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৯:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৬, ৪:৫০ পি.এম
অটো ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের খোর্দ্দরামদিয়া গ্রামে ব্যাটারিচালিত ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মান্নান ফকির (৩১) নামে এক ভ্যানচালকের মৃ-ত্যু হয়েছে।
গত শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মান্নান ফকির পেশায় একজন ভ্যানচালক ছিলেন। তিনি শ্বশুরবাড়ি খোর্দ্দরামদিয়া গ্রামে পরিবারসহ বসবাস করতেন। তাঁর স্ত্রী ও প্রায় দুই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। রাতে ভ্যানের ব্যাটারি চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের মাঝে বিরাজ করছে গভীর শোক।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রব তালুকদার জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং বিষয়টি তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত