
প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ১০:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৬, ৬:৫৫ পি.এম
লালপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

সারা দেশেরে ন্যায় নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা চত্বরের পুকুর পাড়ের রাস্তার পাশে গাছের চারা রপনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবীর হোসেন,উপজেলা প্রকৌশলী মোঃ আওলাদ হোসেন,বিএনপির নেতা ফিরোজ হোসেন প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ বলেন, ১০টি ইউনিয়নে ও ১টি পৌরসভা এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে প্রায় ২০ হাজার ৫শ টি বিভিন্ন প্রজাতের গাছের চারা রোপন করা হবে। ###
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত