
প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৪:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৬, ২:৪০ পি.এম
মঠবাড়িয়ায় ২ হাজার ৫-পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সোহাগ ইসলাম: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মনজু (পিতা: আব্দুল হাই) ও মো. শিপন (পিতা: ইসকান্দার হাওলাদার)। তাদের বাড়ি উপজেলার গুলিশাখালী গ্রামে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। শনিবার গভীর রাতে ঢাকা থেকে পাথরঘাটাগামী একটি বি এম লাইন পরিবহনে করে তারা মঠবাড়িয়ার উদ্দেশ্যে আসছিলেন। এ সময় পৌরসভার বহেরাতলা বাসস্ট্যান্ড এলাকায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে তাদের কাছ থেকে ২ হাজার ৫ পিস অবৈধ ইয়াবা উদ্ধার করা হয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত