
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর চাটখিলে ১ হাজার বৃক্ষরোপণের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান| এ উপলক্ষে গত শনিবার দুপুরে চাটখিল পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প সংলগ্ন স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করা হয়|
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাটখিল পৌর বিএনপি’র সদস্য সচিব আহসানুল হক মাসুদ, বিএনপি নেতা আলাউদ্দিন ভূঁইয়া, পৌর সচিব আলতাফ হোসেন সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ|
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মোতাবেক দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে পৌরসভায় ১ হাজার বৃক্ষরোপণের উদ্বোধন ঘোষণা করা হয়েছে|
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত