

নাঈম ইসলাম,কটিয়াদী (কিশোরগঞ্জ): কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচি পালন না করে 'নিষ্ক্রিয়' থাকার অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ শাখার ছাত্রদল কমিটিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার জেলা ছাত্রদলের রথখলার কার্যালয় থেকে সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগরের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়।
"কর্মসূচি নিষ্ক্রিয়" থাকায় জেলার আরও ৯টি কলেজ ও মাদ্রাসা শাখার ছাত্রদল কমিটিকে একযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে বলে জানা যায়।
এই বিষয়ে কটিয়াদী সরকারি কলেজ শাখার সভাপতি শুভ ভূইয়ার কাছে জানতে মুঠোফোনে একাধিকবার কল দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত