এর আগে গত বৃহস্পতিবার তিনি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
অন্যদিকে, দেবিদ্বারের সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম নতুন কর্মস্থল হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেছেন।
সোমবার বিকেলে দেবিদ্বার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী ইউএনও মো. রাকিবুল ইসলামকে আনুষ্ঠানিক বিদায় এবং নবাগত ইউএনও অশোক বিক্রম চাকমাকে বরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, অশোক বিক্রম চাকমা ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে ২০২২ সালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। সেখানে সফলতার সঙ্গে প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রায় সাড়ে পাঁচ মাস কর্মরত ছিলেন।
প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার তাকে দেবিদ্বার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পৌর এলাকার জীপতলী গ্রামের বাসিন্দা।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও অশোক বিক্রম চাকমা গণমাধ্যমকে জানান, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সেবার মানোন্নয়নে কাজ করবেন। একই সঙ্গে তিনি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন।
অপরদিকে, বিদায়ী ইউএনও মো. রাকিবুল ইসলাম ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা। তিনি ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং ১৬ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহন করে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব পালনকালে তিনি একজন সৎ, কর্মঠ, মানবিক ও জনবান্ধব প্রশাসক হিসেবে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক দক্ষতার মাধ্যমে তিনি দেবিদ্বারে রেখে গেছেন উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর বিচক্ষণ নেতৃত্ব, বিনয় ও ইতিবাচক মানসিকতা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন স্থানীয়রা।
দেবিদ্বারবাসী বিদায়ী ইউএনও মো. রাকিবুল ইসলামের নতুন কর্মস্থলে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন এবং নবাগত ইউএনও অশোক বিক্রম চাকমার নেতৃত্বে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।