

সমীর সরকার, ময়মনসিংহ: 'জীবনকে হ্যাঁ বলুন, মাদকে না বলুন '। মাদক ছুঁইনা, ছুইঁতে দিবনা ' চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে,এই প্রতি পাদ্য, নিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৯ জুন শুক্রবার ৪.৩০ মিনিটে উপজেলার ৫নং গাজিরভিটা ইউনিয়নের সমনিয়াপাড়া চৌরাস্তা বাজার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সচেতন নাগরিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন— আইলাতলী প্রতিশ্রুতি শান্তি সংঘের সভাপতি মোঃ আলী আজগর, নব জাগরণ যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি নূর মোহাম্মদ সুমন, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) হালুয়াঘাট শাখার সভাপতি প্রভাত দ্রং এবং মহাজনিকান্দা স্টুডেন্ট ক্লাবের সভাপতি ফিরুজ আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি, মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বক্তাগণ আরও বলেন, আমরা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব । তাই বলছি এখনো সময় আছে আপনারা ভালো হয়ে যান। তারা আরও বলেন, হয় মাদক ছাড়েন না হলে আমরা আপনাদের হালুয়াঘাট ছাড়া করবো। মানববন্ধন ও সমাবেশে মোট ১৩ টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিভিন্ন স্লোগান দেয় এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল-আমিন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত