
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় এক সাংবাদিকের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে| এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. মিজানুর রহমান বিচার ও প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন|
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় জাতীয় ˆদনিক ভোরের দর্পণ পত্রিকার রিপোর্টার মো. মিজানুর রহমানের ফাঁকা বাড়িতে হামলার ঘটনা ঘটে| অভিযোগ রয়েছে, আনোয়ার (৫০), মাহমুদুর রহমান ওরফে হাসেম (৪৬), মিনারা বেগম (৩৫) সহ ৭-৮ জনের একটি দল বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং ঘরের বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়| একই সঙ্গে বাড়ির বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নেওয়া, নারিকেল, ডাব ও আম পেড়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে| ভুক্তভোগীর দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ টাকা| অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্তরা সাংবাদিক মিজানুর রহমানের নাম উল্লেখ করে অশালীন ভাষায় গালাগাল করে এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়| এছাড়া পরিবারের অন্যান্য সদস্যদেরও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ উঠেছে|
এ বিষয়ে সাংবাদিক মো. মিজানুর রহমান বলেন, রঘুনাথপুর মৌজার ৩১১ ন¤^র দাগে তাদের পরিবারের ২১ শতাংশ জমি রয়েছে| এর মধ্যে কিছু অংশ তার বাবা তাকে এবং কিছু অংশ তার ছোট ভাইকে দলিল করে দিয়েছেন| তবে জমির আনুষ্ঠানিক বণ্টন সম্পন্ন হয়নি| তিনি দাবি করেন, মামলার বিবাদী মাহমুদুর রহমান তাকে বা পরিবারের অন্য সদস্যদের না জানিয়ে তার ছোট ভাইয়ের অংশ গোপনে ক্রয় করেন এবং পরে তার বসবাসরত ঘরবাড়ি দখলের চেষ্টা চালায়| এ ঘটনায় তিনি আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন| বর্তমানে নোয়াখালী জেলা জজ আদালতে ভূমি হস্তান্তর আইন, ধারা-৪৪ অনুযায়ী মামলা (নং-৪৮/২০২৫) চলমান রয়েছে|
মিজানুর রহমানের অভিযোগ, মামলা বিচারাধীন থাকা এবং আদালতের মৌখিক নিষেধাজ্ঞা সত্ত্বেও বিবাদীপক্ষ বহিরাগত লোকজন নিয়ে তার বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে| তিনি বলেন, আমি মহামান্য আদালত ও প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই| বিষয়টি আদালতের নজরে এনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করব|”
এই ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তারা মিজানুর রহমানের ছোট ভাইয়ের অংশ খরিদ করেছেন বলে জানান|
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত