
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের প্রবাসী ফয়সাল আহমেদ এর স্ত্রী রিপা আক্তার (১৯) কে হত্যার অভিযোগ পাওয়া গেছে| এই ব্যাপারে রিপা আক্তারের বাবা সালাউদ্দিন চাটখিল থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন|
রিপার বাবা সালাউদ্দিন জানান, গত রমজান মাসে তার মেয়ে রিপার সাথে প্রসাদপুর গ্রামের সৌদি প্রবাসী ফয়সাল আহমেদ এর সাথে বিয়ে হয়|
বিয়ের কিছুদিন পর ফয়সাল প্রবাসে চলে যায়| গত শুক্রবার সকালে রিপা বাবার বাড়ি থেকে প্রসাদপুর শশুর বাড়িতে যায়| সন্ধ্যা ৬টার সময় রিপার শশুর বাড়িতে থেকে খবর দেয় রিপা অসুস্থ| রিপার ¯^ামী প্রবাস থেকে মোবাইল ফোনে রিপার বাবাকে বলেন, রিপাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য| এই সময় রিপার সাথে রিপার চাচা আলাউদ্দিন মোবাইল ফোনে কথা বলেছেন| তিনি বলেন রিপাকে অসুস্থ মনে হয়নি|
এরপর রিপার বাবা সালাউদ্দিন রাত ৮টায় প্রসাদপুর ফয়সালদের বাড়িতে যান| সেখানে গিয়ে তিনি দেখেন তার মেয়ে রিপার লাশ বাড়ির উঠানে রেখে দিয়েছে| ফয়সালের পরিবারের লোকজন বলেন, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে| রিপার বাবা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার দাবি করছে তারা| তিনি এই ব্যাপারে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন|
এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে| ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে|
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত