
প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৬, ৩:১৭ পি.এম
উলিপুর পৌর শাখা এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রামের উলিপুর পৌর শাখার ৪৪ সদস্যবিশিষ্ট তিন মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. সুমন খাঁনকে আহ্বায়ক এবং মো. ইমরান হুসাইনকে সদস্য সচিব করা হয়েছে।
রবিবার (২১ জুন) রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. মুকুল মিয়া ও সদস্য সচিব মো. মামুন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বাবু, নজরুল ইসলাম, মিনহাজুল ইসলাম ও মিলন বাবু। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোয়াজ্জেম হোসেন ও ডা. মো. তাজুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন হোসেন আলী, বিপ্লব মিয়া ও আবু তালেব অনিক। এছাড়া কমিটিতে ৩৩ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মো. সুমন খাঁন বলেন, “কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দলকে সুসংগঠিত করতে কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করব।”
তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে এই কমিটি সক্রিয় ভূমিকা রাখবে। নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির প্রতি মানুষের আগ্রহ ও সমর্থন বাড়ছে। খুব দ্রুত সাংগঠনিক কাঠামো শক্তিশালী করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং পৌরসভার নয়টি ওয়ার্ডে দলীয় কমিটি গড়ে তোলা হবে।”
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত