
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার দক্ষিণ রামনারায়নপুর গ্রামের আজম উদ্দিনের বাড়ির আব্দুল মান্নানের দুই মেয়ে রোকেয়া (৯) ও রহিমা (৭) পানিতে ডুবে মারা যায়| গত শনিবার বিকেলে তারা ২ বোন বাড়ির পাশের পুকুরে ডুবে মারা গেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে|
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সবার অজ্ঞাতসারে দুই বোন বাড়ির পশ্চিম পাশের পুকুরে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়| দীর্ঘক্ষণ তাদেরকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশে পুকুর থেকে তাদেরকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে| পরে তাদেরকে চাটখিল উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন|
এ বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন|
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত