
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলা দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসব ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে| নির্বাচনে মাওলানা ওমর ফারুক সভাপতি ও ¯^পন পাটোয়ারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন|
গত শনিবার সকালে চাটখিল সাব রেজিস্ট্রি অফিসে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়| নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৭ জন, মোট ১১টি পদের বিপরীতে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন| নির্বাচনে ৭৯ জন ভোটারের মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন| নির্বাচন প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন চাটখিল সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী সাহাব উদ্দিন| নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেন আব্দুল মতিন|
নির্বাচিত অন্য কর্মকর্তারা হচ্ছেন সিনিয়র সহ সভাপতি মাহাবুবুল আবরার, সহ-সভাপতি আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ইমাম হোসেন, দপ্তর সম্পাদক আনিসুর রহমান সজীব, কার্যকরী সদস্য নুরুজ্জামান, রহমত উল্লাহ, আব্দুল মান্নান কাওয়াল|
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত