
প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ৪:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৬, ২:১৩ পি.এম
সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ আ.লীগের চার নেতা গ্রেফতার

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আ.লীগের সহ-সভাপতি জামাল মিয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রহুল আমিন শাকিল, মসূয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মো. আল-আমিন, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: মোশাররফ হোসেন।
সন্ত্রাস বিরোধী আইনে মঙ্গলবার (২৩ জুন) মধ্যরাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া জামাল মিয়া(৪০) পৌরসভা কামারকোনা বাসিন্দা মো: মফিজ উদ্দিনের ছেলে। রুহুল আমিন শাকিল (৪৭) বোয়ালিয়া এলাকার নুরুল আমিনের ছেলে। আল আমিন (৪৮) মসুয়া ইউনিয়নের মসূয়া গ্রামের মো: আবুল হোসেনের ছেলে। মোশারফ হোসেন কটিয়াদী পূর্বপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সন্ত্রাস বিরোধী আইন মামলায় রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । আজ দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত