

মোঃ রায়হান মাহামুদ: আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ-এর সভাপতিত্বে এবং ডা. আল আমিন হোসেন-এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ডা. নাহিদা খাতুন, ডা. জিসেলী ঘোষ মুনমুন, ডা. ফারজানা আক্তার, ডা. মোস্তফা আল হোসাইন, ডা. হাসিবুল হাসান, কালীগঞ্জ থানার ওসি (অপারেশন) মোঃ ইকবাল হোসেন, সিনিয়র স্টাফ নার্স কনক রোজারিও, প্রভা রানী দাস, সাবিনা ইয়াসমিন, চম্পা রানীসহ গণমাধ্যমকর্মীরা।
সভায় ডা. রেজওয়ানা রশিদ জানান, আগামী ২৮ জুন সারা দেশের মতো কালীগঞ্জ উপজেলায়ও সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি ১৯২টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে।
তিনি আরও জানান, এ বছর উপজেলায় ৩৫ হাজার ৯০২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইনের দিন কোনো শিশু বাদ পড়লে পরবর্তী চার দিনের বিশেষ কার্যক্রমের মাধ্যমে তাদের খুঁজে বের করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলেও জানান তিনি
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত