
প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৬, ১২:১২ পি.এম
রাজুর মেয়ে নোয়গ্রুপ এর কর্ণধার রীপ্রিয়ার পরলোক গমন

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরর কৃতি সন্তান সৈয়দপুরের বিশিষ্ট শিল্পপতি নোয়া গ্রুপের কর্ণধার রাজ কুমার পোদ্দার রাজুর দ্বিতীয় মেয়ে ও দুপচাঁচিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কল্যান প্রসাদ পোদ্দার এবং বিশিষ্ট শিল্পপতি বিনোদ কুমার পোদ্দার পবন এর ভাতিঝি রীপ্রিয়া পোদ্দার(৩৩) পরলোক গমন করেছেন।
(ওঁ দিব্যান লোকান সঃ গচ্ছত) গত ২৩ জুন মঙ্গলবার সকাল ১১ টায় রাজধানী ঢাকা স্কয়ার হাসপাতালে অসুস্থ্যজণিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। ২৪জুন বুধবার সৈয়দপুর কেন্দ্রীয় মহা শ্মশানে তাঁর শবদাহ সম্পন্ন হয়।
সার্বজনীন সনাতনী সংঘ তালোড়া, ও তালোড়া বন্দরনগর কবিতা সংসদ এর পক্ষ হতে প্রয়াত রীপ্রিয়া পোদ্দারের বিদেহী আত্মার চিরশান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত