
প্রিন্ট এর তারিখঃ জুন ২৭, ২০২৬, ১২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৬, ৫:৩৫ পি.এম
বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া: বাল্যবিবাহ, আত্মহত্যা, অপহরণ ও ইভ টিজিং প্রতিরোধে বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া। শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে বাল্যবিবাহ, আত্মহত্যা, অপহরণ, ইভ টিজিং ও মোবাইল ফোনের অপব্যবহার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন থানার অফিসার ইনচার্জ।
বুধবার (২৪ জুন) সকাল ১১টায় আদমদীঘি উপজেলার বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সচেতনতামূলক সভায় বিদ্যালয়ের সকল শ্রেণির ছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া শিক্ষার্থীদের বাল্যবিবাহের কুফল, আত্মহত্যার ভয়াবহ পরিণতি, অপহরণ ও ইভ টিজিং প্রতিরোধে করণীয় এবং মোবাইল ফোনের দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি শিক্ষার্থীদের যেকোনো সমস্যা, হয়রানি বা অপরাধমূলক ঘটনার বিষয়ে দ্রুত অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান। পাশাপাশি নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গঠনে সচেতন নাগরিক হিসেবে নিজেদের ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস.এম. জুয়েল রানা,শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিদ্যালয়ের অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত