
প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৩:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৪, ৬:৫৪ পি.এম
হালুয়াঘাটে ইউএনও এর বদলি প্রত্যাহার না হলে কমপ্লিট শাটডাউনের ঘোষণা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ এর বদলি বাতিল ও পুন: বহাল রাখার দাবিতে হালুয়াঘাট উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷
মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে ইউএনওর বদলির আদেশ প্রত্যাহার না করলে, আগামীকাল সোমবার থেকে সমগ্র উপজেলায় সকাল সন্ধ্যা কমপ্লিট শাটডাউন ঘোষণা দেন জুলকার নাঈম। মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র প্রতিনিধি তোফায়েল আলম, মোশারফ হোসেন প্রমূখ।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের ২ মাস ১০দিনের মাথায় গত ৫ ডিসেম্বর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো এরশাদুল আহমেদকে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।
উনার বদলির খবর শুনার পর থেকে উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. এরশাদুল আহমেদ যোগদানের পর থেকে মহাসড়কে যানযট নিরসনে অগ্রনী ভূমিকা পালন করেন। পাশাপাশি মানুষের যে কোন প্রয়োজনে উনার সহযোগীতা ছিলো। দুর্নীতি দমনে উনার ভূমিকা ও সৎ এবং আদর্শবান কর্মকর্তা হিসেবে উনার ভূমিকা প্রশংসনীয় ছিল সর্বমহলে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত