
প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৯:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৫, ২:৪০ পি.এম
দেশ পরিচালনায় সরকারি কর্মকর্তারা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছেন : ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা সাংবিধানিকভাবে বাংলাদেশকে পরিচালনা করছেন। দেশ পরিচালনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষ আপনাদের যে দায়িত্ব দিয়েছেন । আশা করি সেই দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করবেন। আপনাদেরকে যে জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছে। দেশের জনগন যদি ভোটের মাধ্যমে বিএনপিকে দেশ পরিচালনা করার সুযোগ দেয়। অন্যায় আমরা দূর করে জনগনকে যথাযথ মর্যাদা দেওয়া হবে।
শনিবার বিকেলে নরসিংদীর পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের বনভোজন ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিনব্যাপী অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এ.বি.এম আব্দুস সাত্তার, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, নরসিংদীর শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহেন শাহ শানুসহ আরোও অনেকে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত