
প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ১২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ৬:২৯ পি.এম
কালিয়াকৈরে কবিদের মাঝে কাব্যগ্রন্থ বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর সাহিত্য পরিষদের সভায় নতুন প্রকাশিত কাব্যগ্রন্থ লেখকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে কালিয়াকৈর মুক্তিযোদ্ধা সংসদের হল রুমে এ উপলক্ষে সাহিত্য বিষয়ক আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর সাহিত্য পরিষদের সভাপতি এইচ.এম উজ্জলের সভাপতিত্বে এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আখতারুজ্জামান, কালিয়াকৈর সাহিত্য পরিষদের উপদেষ্টা ও মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইকবাল মাহমুদ চঞ্চল, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, সাংবাদিক সরকার আব্দুল আলীম, সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সিকদার ও কবি সাহিদা আক্তার সহ অন্যান্য কবি ও সাহিত্যিকগণ। সভাটি পরিচালনা করেন কালিয়াকৈর সাহিত্য পরিষদের সহ-সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম।
পরে বইমেলা উপলক্ষে প্রকাশিত " কুড়িয়ে পাওয়া নক্ষত্র " কাব্যগ্রন্থটি লেখকদের হাতে তুলে দেওয়া হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত