
ইখলাছ উদ্দিন : কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৩ জন আহত হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার বাজরা পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং আহতদেরকে হাসপাতালে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত ও তিনজন আহত হন। নিহতরা হলেন চালক কালাম ওরফে কালাচাঁন (৪২) ও যাত্রী আবু হেলাল ভূঁইয়া (৫০)।
জানা যায়, নিহত কালাম ওরফে কালাচাঁন কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে এবং যাত্রী আবু হেলাল ভূঁইয়া একই উপজেলার রামদি বালুরচর গ্রামের ইনসাফ উদ্দিনের ছেলে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত