
শাহীন শহীদ
ভুরুঙ্গামারীর সোনাহাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তিনজন।বুধবার বিকেলে ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর নামক স্থানে এ ঘটনা ঘটেছে। আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতরা হলেন, ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মুন্নী আক্তার(২৫) ও স্ত্রী মোমেনা বেগম।
এলাকাবাসী ও পুলিশ জানায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে ভুরুঙ্গামারীর দিকে যাওয়ার সময় সোনাহাট স্থলবন্দরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ভেতরে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হয়। পথচারীরা আহতদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নি আক্তারকে মৃত ঘোষণা করে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর যাওয়ার পথে মোমেনা বেগমের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের ড্রাইভার পালিয়েছে।ভুরুঙ্গামারী থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত