
প্রিন্ট এর তারিখঃ জুন ৩, ২০২৬, ৪:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৫, ২:১৩ এ.এম
সলঙ্গার হাটিকুমরুলে জামায়েত ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠি

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে জামায়েত ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷বৃহস্পতিবার(৫ই মার্চ)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ ওয়ার্ড শাখার উদ্যোগে সি আর বিসি এলাকায় হীরা ধানের চাতালে ইফতার মাহফিলের আয়োজন করা হয়৷
বাংলাদেশ জামায়েত ইসলামী হাটিকুমরুল ইউনিয়ন ২ নং ওয়ার্ড শাখার আমির মোঃশাহাদত মাস্টার এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃহাফেজ রইচ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামী সলঙ্গা থানা শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা রাকিবুল হাসান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামী হাটিকুমরুল ইউনিয়ন শাখার আমির মাওলানা রাকিবুল ইসলাম৷
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী হাটিকুমরুল ইউনিয়ন শাখার সহকারী সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম,বায়তুল মাল সম্পাদক ফরিদ উদ্দিন,প্রচার সম্পাদক ইউসুফ আলী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হাটিকুমরুল পশ্চিম উপশাখার সভাপতি মোঃআসলাম সরকার প্রমুখ৷ এছাড়াও উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহোযোগি অঙ্গ সংগঠনের সকল শাখার নেতাকর্মীবৃন্দ,সমর্থক ও সর্বস্তরের সাধারণ জনগন৷
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত