
প্রিন্ট এর তারিখঃ মে ৩০, ২০২৬, ৮:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৫, ৪:০৮ এ.এম
সাতক্ষীরায় জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

সাতক্ষীরা জেলার শ্যামনগরের বুড়িগোয়ালীনিতে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
৫ মার্চ বেলা ১১ টায় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন বাসীর আয়োজনে এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন অত্র উপজেলার সকল উন্নয়ন সংগঠন। উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিন—পশ্চিমাঞ্চলের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকুলীয় সুন্দরবন লাগোয়া ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নটি একটি প্রসিদ্ধ জনপদ। এই ইউনিয়নের অধিকাংশ এলাকা নদী দ্বারা বেষ্টিত হওয়াতে বেড়ীবাঁধগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। জেলে-বাওয়ালী, মৌয়ালী, চুনুরী, দুনুরী, বাগদী, মুন্ডা, ঋষী, কাহারসহ নানা শ্রেণী পেশার প্রায় ৩৫ হাজার মানুষের বসবাস এখানে। জলবায়ু পরিবর্তন জনিত বাংলাদেশের নানাবিধ প্রাকৃতিক দুযোর্গের মধ্যে উপকুলীয় এই ইউনিয়নের নদী ভাঙন একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ প্রধান সমস্যা। নদী ভাঙনের ফলে নদীর চর ও ভেড়ীবাঁধ পানির প্রবল চাপে ভেঙে যায়। এই নদীর বাঁধ ভাঙনের মধ্য দিয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নবাসী একটি উচ্চ সম্ভাবনাময় উন্নয়নের পথে ধাবিত হচ্ছে। এখানের বাগদা ও কাঁকড়া শিল্প পৃথিবী জুড়ে বিখ্যাত।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম-এর সভাপতিত্বে মানব বন্ধন সমাবেশে রাখেন,১নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী আবিদ হাসান, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আব্দুর রউফ, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মুকুন্দ পাইক, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য বিকাশ মুন্ডল, স্থানীয় জনগোষ্ঠীর শেফালি রাণী, সিডিও'র মো. হাফিজ, যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির মো. শামীম হোসেন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, পরিবেশকর্মী মো. ফজলুল হক ও স.ম ওসমান গনি সোহাগ প্রমুখ।
হাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা বুড়িগোয়ালিনী ইউনিয়ন বাসী নানা প্রতিকুলতার মধ্য দিয়েও সকলের সম্মিলিত প্রয়াসে একটি মডেল ইউনিয়ন গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টা আব্যহত রেখেছি। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, জাপান-বাংলাদেশ এর জাইকা প্রকল্পের মাধ্যমে শ্যামনগর পানি উন্নয়ন বোর্ড অত্র ইউনিয়নের দাতিনাখালী সাংবাদিক আনিছুজ্জামান এর বাড়ী সংলগ্ন, পূর্ব দূর্গাবাটি ছবুর খায়ের বাড়ী হতে চেয়ারম্যানের মাছের ঘের পর্যন্ত এবং পূর্ব দূর্গাবাটি সাইক্লোন সেল্টারের উভয় পাশের ওয়াপদা রাস্তা সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে। কিন্ত, এই প্রকল্পের কাজের কোন নিয়মনীতি ইউনিয়ন পরিষদসহ স্থানীয় মানুষেরা কিছুই জানে না।
নেই কোন সিডিউল ও সাইনবোর্ড। আমরা এই কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বিশেষ করে প্রকল্পের সিডিউল বা পরিকল্পনা ও বাজেট সম্পর্কে জানতে চাইলে তারা এ বিষয়ে কোন তথ্য বা মতামত প্রকাশ করতে চায় না এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা নিজেদের ইচ্ছেমত স্বেচ্চাচারিতা মুলক ভাবে কাজ করে যাচ্ছে। ইউনিয়ন পরিষদ, সাংবাদিকসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে উক্ত কাজের কোন সমন্বয় বা যোগোযোগ নেই। তাদের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে নানা ধরনের প্রতিবাদ আলোচনা শুরু হলে বিগত ২৫ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনার সিদ্ধান্ত মোতাবেক পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমের বিরুদ্ধে মানববন্ধর করার পরিকল্পনা গৃহিত হয়। তিনি আরও বলেন, তাদের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে নানা ধরনের প্রতিবাদ ও আলোচনা শুরু হলে ২৫ /২/ ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনার সিদ্ধান্ত মোতাবেক পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করার পরিকল্পনা গৃহিত হয়। আরও জানা যায়, তাদের প্রকল্পের মালামাল তৈরির মাঠটি জনৈক প্রাকত্মন মন্ত্রীর ভাগনে পরিচয়ে জবর দখল নেওয়া মৎস্য ঘের মালিকের ক্ষতিপূরণ দিতে চেয়ে অধ্যবধি দেয়নি। তিনি বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেছেন।
মানববন্ধন শেষে অন্তর্বর্তী কালিন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সরকারের মাধ্যম হয়ে এ স্মারকলিপি গ্রহন করেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন।
স্মারক লিপির বিষয়ে এলাকাবাসী জানান, বুড়িগোয়ালিনী ইউনিয়নবাসী শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের চলমান কার্যক্রমের অনিয়ম, দূর্নীতি ও কার্যক্রম বিলম্বের বিরুদ্ধে আপনার সুচন্তিত মতামত ও পদক্ষেপ গ্রহনের জোরালো আবেদন জানাচ্ছি। অনতি বিলম্বে তদন্ত পূর্বক উক্ত কার্যক্রম বন্ধসহ টেকসই বাঁধ নির্মাণ ও প্রকল্পের নির্ধারিত সিডিউল অনুযায়ী জবাবদিহিতা মূলক কার্যক্রম পরিচালনা এবং প্রকল্প বাস্তবায়নাধীন ভুক্তভোগী মছের ঘের মালিক তার নায্য ক্ষতি পূরণ তদন্ত পূর্বক বুঝিয়ে দেওয়ার জন্য আপনার সুদৃঢ় পদক্ষেপ কামনা করছি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত