
নাজমুল হক, নওগাঁ
নওগাঁ সদর উপজেলার জলমহাল সমূহ চিন্হিত করণ ও অবৈধভাবে দখল কৃত জলমহাল সমূহ উদ্ধারকরণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে, আজ (১২ ই ডিসেম্বর) রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন, নওগাঁ সদর এর উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল,উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম রবিন শীষ ও উপজেলা মৎস কর্মকর্তা মো: বায়েজিদ আলম,সহ উপজেলার সকল ভূমি অফিস এর কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন, এ বিষয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন - নওগাঁ সদর উপজেলা সহ নওগাঁ জেলার সকল উপজেলার জলমহাল সমূহ চিন্হিত করে ও অবৈধ দখল মুক্ত করে ইজারা দেওয়ার ব্যবস্হা করা হবে এবং এ বিষয়ে নওগাঁর সকল ভূমি অফিস এর কর্মকর্তাদের নিদর্শনা দেওয়া হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত