
প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৪:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৫, ১২:২৬ এ.এম
আশ্চর্যজনক ভাবে হোমনায় ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম

একটি বাছুরের চার পা সবারই জানা। কিন্তু যদি একটা বাছুরে ৬ পা হয় তাহলে আশ্চর্যের কথা। কুমিল্লার হোমনায় ৬ পা বিশিষ্ট বাছুর জন্ম দিয়ে বিরল ঘটনা ঘটেছে । বুধবার সকালে উপজেলা মাথাভাঙা ইউনিয়ন জগন্নাকান্দি গ্রামে কৃষক আক্তার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। বাছুরটি দেখার জন্য উৎসুক জনতা ভীড় করছে। স্থানীয় সুত্রে জানা গেছে, কৃষক আক্তর হোসেন দীর্ঘ দিন যাবৎ গাভীটি লালন পালন করে আসছেন।বুধবার সকালে গাভী ৬ পা বিশিষ্ট বাছুর জন্ম দিল। এতে বাছুরের ৪ টা পা ছাড়াও মাঝে পেটে দুই পাশে আরও দুইটা পা রয়েছে। এখন বাছুরটি স্বাভাবিক ভাবে সুস্থ রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত