
প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৮:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১০:১৬ পি.এম
নেটওয়ার্কিং শক্তিশালী করনের মাধ্যমে মানবাধিকার রক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

ঝিনাইদহে নেটওয়ার্কিং শক্তিশালীকরণের মাধ্যমে মানবাধিকার রক্ষার লক্ষ্যে জেলা পর্যায়ের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ওয়েলফেয়ার এফোর্টস এর প্রশিক্ষণ হলে এ সভার আয়োজন করা হয়।
ওয়েলফেয়ার এফোর্টস ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠানে অতিথি ছিলেন ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) জহুরুল ইসলাম, সংস্কৃতি ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর টিপু সুলতান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানবাধিকার ডিফেন্ডার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু ও পরিচালনা করেন উই এর পরিচালক শরিফা খাতুন।
এ্যাডভোকেসি সভায় মানবাধিকার কর্মী, সমাজসেবক, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, প্রবীণ নাগরিক, নারী নেত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মানবাধিকার রক্ষায় নেটওয়ার্কিং ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ ও নাগরিক অধিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত