বৃহস্পতিবার ॥ ১৯ নভেম্বর, ২০২৬ইং ॥ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ৯ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৩৬ বার পঠিত

মৃণাল চৌধুরী সৈকত

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের পরামর্শকে উদ্ভট আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচার করার কোনো আইনি সুযোগ নেই। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে একসময় পুনর্বিচারের বিধান থাকলেও তিন দেশেই তা রহিত করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।
আমিনুল ইসলাম জানান, আইনের ভাষায় পুনর্বিচারকে ‘ডি নোভো ট্রায়াল’ বলা হয়। অর্থাৎ কোনো মামলার বিচার একবার সম্পন্ন হওয়ার পর একই বিষয়ে আবার নতুন করে বিচার করা। একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, তিন দেশেই এ ধরনের বিচারব্যবস্থার বিধান ছিল। তবে বর্তমানে তিন দেশেই তা বাতিল করা হয়েছে।
তিনি বলেন, যে দেশে নিজেরাই এ ধরনের বিচারপ্রক্রিয়া অনুসরণ করে না, সেই দেশ অন্য একটি দেশকে কীভাবে পুনর্বিচারের পরামর্শ দেয়, তা বোধগম্য নয়।
ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা যখন থেকে ভারতে অবস্থান করছেন, তখন থেকেই দেশটির সরকার বাংলাদেশের বিচারপ্রক্রিয়া সম্পর্কে অবগত। বিচার শুরুর সময় ভারত কেন তাকে বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হতে পরামর্শ দেয়নি? কেন তাকে সময়মতো আপিল করার পরামর্শ দেওয়া হয়নি? তখন এসব বিষয়ে উদ্যোগ না নিয়ে আপিলের সময় পার হওয়ার পর এখন পুনর্বিচারের পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি জানান, আপনি বাংলাদেশে যান, বিচার মোকাবিলা করেন কিংবা সময়মতো আপিল করেন’, এ ধরনের পরামর্শ তখন দেওয়া যেত। কিন্তু বিচার ও আপিলের নির্ধারিত সময় পার হওয়ার পর এখন এসে পুনর্বিচারের কথা বলা হচ্ছে।
ভারতের এমন বক্তব্যকে উদ্ভট উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, এ ধরনের বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি। একই অপরাধে দ্বিতীয়বার বিচার করার কোনো আইনি সুযোগ নেই। শেখ হাসিনাকে নতুন করে আপিলের সুযোগ দেওয়ার এখতিয়ার সরকার কিংবা চিফ প্রসিকিউটরের নেই। এটি সম্পূর্ণ আইনের বিষয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও বিচারপ্রক্রিয়ার বিধিমালা প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭৩ সালে আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রণয়ন করে। পরে ২০১০ সালে এই আইনের অধীনে বিচার পরিচালনার জন্য বিধিমালা তৈরি করা হয়। ২০২৪ সালের আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলেই প্রণীত আইন ও বিধিমালা অনুসরণ করে ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হয়েছে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, বর্তমান সরকার আপিলের বিধানে কোনো পরিবর্তন আনেনি। বিদ্যমান আইন অনুযায়ীই বিচারপ্রক্রিয়া পরিচালিত হচ্ছে। আইনে আপিলের যে সুযোগ রয়েছে, সেটিই কার্যকর হবে। আইনি ভিত্তি ছাড়া সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটরের কারও পক্ষে নতুন করে আপিলের সুযোগ তৈরি করা সম্ভব নয়।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর

সর্বশেষ পরিমার্জন: ০৫:২০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬