শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

গাইবান্ধা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টার অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৩৩ বার পঠিত

মোঃ মজনু মিয়া, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- রাজঃ-১৩১৮) বৈধ কার্যনির্বাহী কমিটিকে বাদ দিয়ে বহিরাগতদের একটি চক্র সংগঠনটি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রকৃত শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় অপ্রীতিকর ও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংগঠনটির সভাপতি শ্রী দিনেশ চন্দ্র সরকার। একই অভিযোগে সভাপতি ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের স্বাক্ষরিত একটি লিখিত আবেদন জেলা প্রশাসকের কাছেও দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির তালিকাও শ্রম দপ্তরে জমা দেওয়া হয়েছে। কিন্তু ওই কমিটিকে উপেক্ষা করে কিছু বহিরাগত ও ইউনিয়নের সদস্য নন—এমন ব্যক্তি কাচারি বাজার এলাকায় একটি অস্থায়ী কার্যালয় স্থাপন করেছেন।
অভিযোগে আরও বলা হয়, ওই চক্রটি নিজেদের বৈধ দাবি করে গত ২৫ অক্টোবর নির্বাচনের ঘোষণা দিয়ে মাইকিং ও বিভিন্ন ধরনের প্রচার চালাচ্ছে। পাশাপাশি মোমাতজুর রহমান বাবু নামের এক ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করে সাধারণ শ্রমিকদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার ও শ্রম আইন অমান্য করে সমান্তরাল কার্যক্রম পরিচালনার কারণে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে শ্রমিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও উত্তেজনা তৈরি হয়েছে।
এ সময় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি সুবাস, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক আজগর আলী, কোষাধ্যক্ষ খাজা, প্রচার সম্পাদক সাহাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক ছকু এবং কার্যকরী সদস্য লুৎফর, স্বাধীন ও সন্তোষসহ অন্যরা।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নিবন্ধক, আঞ্চলিক শ্রম দপ্তর (বগুড়া) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে।
সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ও শ্রমিকদের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সভাপতি ও নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

গাইবান্ধা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টার অভিযোগ, সংঘর্ষের আশঙ্কা

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬