শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

স্কুলে যাওয়ার পথে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশু ওমর ফারুকের

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৩২ বার পঠিত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় ইজিবাইকের ধাক্কায় ওমর ফারুক (৮) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের কাজীরহাট বাজার এলাকায় কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক ওই বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড নার্সারি শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার চান্দখানা এলাকার কলোনীপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান নুরির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হচ্ছিল ওমর ফারুক। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি মাথা ও বুকে গুরুতর আঘাত পায়।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেনের পরিচালক জাহাঙ্গীর আলম দুর্ঘটনা ও শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

স্কুলে যাওয়ার পথে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশু ওমর ফারুকের

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬