শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

নীলফামারীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার-২২

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০১:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৪০ বার পঠিত

নীলফামারীর প্রতিনিধি ঃ
নীলফামারীতে জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও পুলিশ ইউনিটের পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১৫ নভেম্বর) নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন, মাদকদ্রব্য উদ্ধার এবং মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।

এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ (প্রতিরোধমূলক), নিয়মিত মামলা, মাদকদ্রব্য ও অন্যান্য উদ্ধারজনিত এবং গ্রেপ্তারি পরোয়ানামূলে মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানায়, নীলফামারীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ ও অপরাধীর তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে। প্রয়োজনে পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০১৩৬২৯৮ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

নীলফামারীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার-২২

সর্বশেষ পরিমার্জন: ০১:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬