মোঃ মজনু মিয়া,গাইবান্ধা প্রতিনিধি:
প্রাইমারী ভিলেজ ডক্টরস্ সোসাইটি (পিভিডিএস) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ‘গ্রাম ডাক্তার সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ ছাইফুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম আকন্দের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান (সাদিক)।
সম্মেলনের উদ্বোধন করেন প্রাইমারী ভিলেজ ডক্টরস্ সোসাইটি (পিভিডিএস) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জনাব মোঃ গাউসুল আজম (শিমু)। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আ. খ. ম আসাদুজ্জামান, ড্যাব গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ রশীদূল হাসান এবং গাইবান্ধার ড্রাগ সুপার জনাব মোঃ মেহেদী হাসান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিভিডিএস কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবুল কালাম আজাদ এবং কেন্দ্রীয় সুপ্রিম কাউন্সিল সদস্য জনাব মোঃ আবুল ফজল। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত গ্রাম ডাক্তার ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।
গাইবান্ধায় গ্রাম ডাক্তার সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
-
প্রতিবেদক - সর্বশেষ পরিমার্জন: ০৫:২৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- ৩৯ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
আরো পড়ুন :
জনপ্রিয়




















