শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা: সভাপতি পলাশ, সম্পাদক আবু তাহের প্রধান

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত

গাজীপুর জেলা সংবাদদাতা:

গাজীপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে ইফতিখার আকরাম পলাশকে সভাপতি এবং আবু তাহের প্রধানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া তপন খানকে সিনিয়র সহসভাপতি, নাজিম সরকারকে সহসভাপতি, এস এম কামরুজ্জামান শামীমকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, জুয়েল হোসাইন মন্ডলকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর শিকদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান বলেন, “দল আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে চাই। গাজীপুর জেলা যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন, ঐক্য বজায় রাখা এবং দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। এ দায়িত্ব পালনে দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করছি।”

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা: সভাপতি পলাশ, সম্পাদক আবু তাহের প্রধান

সর্বশেষ পরিমার্জন: ১০:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬