শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

গাজীপুর মহানগর ও জেলা যুবদলের কমিটি ঘোষণা

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত

মৃণাল চৌধুরী সৈকত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর জেলা ও মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মহানগর যুবদলের সভাপতি করা হয়েছে সাবেক আহ্বায়ক সাজেদুল ইসলামকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে শেখ ইমরান রেজাকে। অন্যদিকে, জেলা যুবদলের সভাপতি হয়েছেন ইয়াছির আকরাম পলাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবু তাহের প্রধান।
সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মুনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন মহানগর যুবদলের ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেন।
ঘোষিত মহানগর কমিটিতে সাবেক সদস্যসচিব মাহমুদ হাসান রাজুকে সিনিয়র সহসভাপতি করা হয়েছে। সহসভাপতি হয়েছেন মোহাম্মদ ফয়সল হোসেন ও নাজমুল খন্দকার সুমন। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল। যুগ্ম সম্পাদক করা হয়েছে হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহবুবুল আলম মাসুমকে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজমুল হোসেন মণ্ডল।
অন্যদিকে, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাত সদস্যবিশিষ্ট গাজীপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
জেলা কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন তপন খান এবং সহ-সভাপতি হয়েছেন নাজিম সরকার। প্রথম যুগ্ম সম্পাদক করা হয়েছে কামরুজ্জামান শামীমকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জুয়েল হোসাইন মণ্ডল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর সিকদার।
ঘোষিত দুই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে গাজীপুর জেলা ও মহানগর যুবদলের পৃথক ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে গাজীপুর জেলা ও মহানগর যুবদলের সাংগঠনিক নেতৃত্বে নতুন বিন্যাস তৈরি হলো। এখন নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করাই নতুন নেতৃত্বের প্রধান দায়িত্ব।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

গাজীপুর মহানগর ও জেলা যুবদলের কমিটি ঘোষণা

সর্বশেষ পরিমার্জন: ০৪:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬