ঢাকা, বাংলাদেশ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পীরগঞ্জ ও রাণীসংকৈলে তরুণদের মাঝে অর্ধশতাধিক  ফুটবল বিতরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: মাদক ও অনলাইন আসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে এবং বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রাণীসংকৈল উপজেলার তরুণদের মাঝে অর্ধশতাধিক ফুটবল বিতরণ করা হয়েছে।
এই উদ্যোগের আয়োজন করেন রাণীসংকৈল উপজেলার কৃতী সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর ড. হুমায়ুন কবীর। তিনি বর্তমানে দক্ষিণ আফ্রিকার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন।
এ সময় তিনি বলেন, তরুণদের সুস্থ বিনোদন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মাদক ও অনলাইন আসক্তি থেকে দূরে রেখে তাদের মাঠমুখী করতে এই ক্ষুদ্র উদ্যোগ। আশা করি, বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার পাশাপাশি এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়াবে।
স্থানীয় তরুণরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন উদ্যোগ নিয়মিত হলে তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি পাবে এবং সামাজিক অবক্ষয় রোধেও ইতিবাচক ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজন পরিবার-শিক্ষা প্রতিষ্ঠান-রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ গ্রহণ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

রাজশাহীর ১৪ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

পীরগঞ্জ ও রাণীসংকৈলে তরুণদের মাঝে অর্ধশতাধিক  ফুটবল বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ০৬:৫৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬