শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

সিরাজগঞ্জে স্বর্ণালংকারের লোভে মাকে শ্বাসরোধে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার-৩

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:২৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত

মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকারের লোভে নিজের মাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আশরাফ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে রাখা হয়েছিল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মতিফুল বেগম ওই গ্রামের ছরোয়ার হোসেনের স্ত্রী।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহতের ছেলে আশরাফ আলী (২০), একই গ্রামের ময়ান প্রামাণিকের ছেলে আব্দুর রাহিম (২২) এবং স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মতিফুল বেগমের গলায় থাকা স্বর্ণের ধানতাবিজ ও কানের দুলের প্রতি লোভ তৈরি হয় ছেলে আশরাফ আলীর। এসব অলংকার হাতিয়ে নিতে মাকে হত্যার পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা বাস্তবায়নে আব্দুর রাহিমের সহযোগিতা নেন আশরাফ। একপর্যায়ে মায়ের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহটি বস্তায় ভরে রাখা হয়।

খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ছেলে আশরাফসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. মেহেদী হাসান জানান, খবর পাওয়ার এক ঘণ্টার মধ্যে আশরাফ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাতেই সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

সিরাজগঞ্জে স্বর্ণালংকারের লোভে মাকে শ্বাসরোধে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার-৩

সর্বশেষ পরিমার্জন: ০৩:২৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬