নীলফামারী প্রতিনিধি ঃ
নীলফামারীতে অপরাধ দমনে জেলা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে প্রিভেন্টিভ, নিয়মিত মামলার আসামি, মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারীতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার এবং মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং গ্রেফতারি পরোয়ানামূলে মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়।
অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।এ বিষয়ে নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন, নীলফামারী জেলা পুলিশের সেবা নিন’।

প্রতিবেদক 


















