ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের বৃক্ষরোপণ

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   গাছ লাগিয়ে সবুজ গড়ি, ফল ফসলে সবুজ গড়ি” প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, আম্রকানন শাখা।
সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার ৩নং সেলিমাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিশু-কিশোর ও অভিভাবকদের নিয়ে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
শাখার সহকারী পরিচালক আসাদুল্লাহ আসাদের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রাকিবা খাতুন ও সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান রিপন।
বক্তারা “একটি গাছ একটি প্রাণ” উল্লেখ করে শিশু-কিশোরদের গাছ লাগানো ও যত্নের আহ্বান জানান। প্রধান অতিথি বলেন, পরিবেশ সচেতনতা গড়ে তোলাই ফুলকুঁড়ি আসরের অন্যতম লক্ষ্য।

Share this news as a Photo Card

01 July 2026

টিয়ারখালী ২০ শয্যা হাসপাতাল, পাঁচ বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের বৃক্ষরোপণ

সর্বশেষ পরিমার্জন : ০৫:১৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬