শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

গার্মেন্টসে অগ্নিসংযোগ ও সহিংসতায় শেখ হাসিনার অনুসারীদের দায়ী করলেন রিজভী

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২৮ বার পঠিত

দেশের পোশাকশিল্পে চলমান অস্থিরতা, অগ্নিসংযোগ ও সহিংসতার পেছনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেখে যাওয়া সন্ত্রাসীরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গণজমায়েতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, দেশের বাইরে অবস্থান করে শেখ হাসিনা উসকানি দিচ্ছেন এবং তার রেখে যাওয়া অনুসারীদের দিয়ে গার্মেন্টস কারখানায় আগুন দেওয়া ও মানুষের প্রাণহানির ঘটনা ঘটানো হচ্ছে।

পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতার জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সরকার আলোচনা করেছে এবং ওয়েজ বোর্ড বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। প্রকৃত শ্রমিকদের বড় অংশ এখন আন্দোলনে নেই। বরং যারা পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে এবং আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে হত্যার ঘটনা ঘটাচ্ছে, তারা শেখ হাসিনার রেখে যাওয়া সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য।

তিনি আরও দাবি করেন, সম্প্রতি গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন নেতাও রয়েছেন। ওই নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আন্দোলনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। রিজভীর মতে, এসব ঘটনা আন্দোলনের পেছনে উসকানি ও মদদ থাকার বিষয়টি সামনে এনেছে।

বক্তব্যে বিগত সরকারের আমলে ব্যাংক লুটপাট ও অর্থ পাচারের অভিযোগও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বেসিক ব্যাংক ও সোনালী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে। চট্টগ্রামের সাবেক এক মন্ত্রী ও সংসদ সদস্যের ইংল্যান্ডে থাকা ২০০ মিলিয়ন পাউন্ডের একটি বাড়ি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছে বলেও দাবি করেন তিনি।

রিজভী বলেন, অতীতের লুটপাটের রাজত্ব পুনরুদ্ধারের লক্ষ্যেই শেখ হাসিনা আবারও সন্ত্রাস ও উসকানির পথ বেছে নিচ্ছেন। তবে দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ রয়েছে।

গণজমায়েতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

শিশুদের স্বপ্ন বাঁচাতে বড়দের দায়িত্ব নিতে হবে

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

গার্মেন্টসে অগ্নিসংযোগ ও সহিংসতায় শেখ হাসিনার অনুসারীদের দায়ী করলেন রিজভী

সর্বশেষ পরিমার্জন: ১০:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬