আইয়ুব আলী, হোমনা
‘ কুমিল্লার হোমনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে রোববার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘করবো সমবায়,গড়ব দেশ,সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নুসরাত জাবীনের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন খান। আরও বক্তব্য দেন হোমনা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আক্তার হোসেন, দর্পণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু ও থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন মোল্লা , কুমিল্লা সমবায় ব্যাংকের পরিচালক মো. হুমায়ুন কবির, ও তাকওয়া বহুমুখী সমবায় সমিতির সভাপতি সরকার মুকুল মাহমুদ প্রমুখ।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারজানা শেলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 



















