শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

নীলফামারীতে শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২৯ বার পঠিত

নীলফামারী প্রতিনিধি: ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, গাছের চারা ও ঋণের চেক বিতরণ করা হয়।

সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির সমবায় সমিতিগুলোর প্রদর্শিত স্টল পরিদর্শন করেন। সদর উপজেলার ১০টি সমবায় সমিতি এসব স্টলে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। এমএসডিএফের চেয়ারম্যান মারুফ খানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ রানা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সমবায়ের বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে সমবায় আন্দোলন জোরদার করা গেলে মানুষের মধ্যে স্বচ্ছলতা আসবে এবং সক্ষমতাও বাড়বে।

অনুষ্ঠানে নীলফামারী সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেড ও পরিবর্তন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়। এ ছাড়া নীলফামারী সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেডের মোছা. শারমীন আক্তারকে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

জেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, দিবসটি উপলক্ষে উন্নত জাতের গাভী পালন প্রকল্পের আওতায় চওড়া বড়গাছা নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড ও লক্ষ্মীচাপ নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডকে এক লাখ টাকা করে ঋণের চেক দেওয়া হয়েছে। পাশাপাশি খোকশাবাড়ি পাট উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড, মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড ও সোনারায় সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেডের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য মো. আমিরুল ইসলাম এবং সদর উপজেলা শিক্ষক কর্মকর্তা-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি অধ্যাপক জগদীশ চন্দ্র রায়।

অনুষ্ঠানে সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

16 November 2026

আজকের সকাল

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

নীলফামারীতে শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান

সর্বশেষ পরিমার্জন: ০৫:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬