মোঃ শরিফুল ইসলাম শাহ,
চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে ফিজারসহ দলটির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, শনিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে ফিজার (৫৫), আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. গিয়াসউদ্দিন (৬০), উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. একরামুল আলম (৪০), আব্দুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমরান (৪৫) এবং আওয়ামী লীগ সমর্থক মো. জাহিদুল সরকার (৪৮)।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন-নবী জানান, রোববার (৮ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
শুক্রবার ॥ ২০ নভেম্বর, ২০২৬ইং ॥ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১০ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।
চিরিরবন্দরে পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের যুগ্ম সম্পাদক ফিজারসহ গ্রেপ্তার-৫
-
প্রতিবেদক - সর্বশেষ পরিমার্জন: ১০:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- ৩১ বার পঠিত
আরো পড়ুন :
জনপ্রিয়





















